× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৭:৩৪ পিএম

তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন পাওয়ায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে তার সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ হয়েছিল।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের পরিপক্বতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত ও শক্তিশালী করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

এ ছাড়া সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!