× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:২৬ পিএম

কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না : নির্বাচন কমিশনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:২৬ পিএম

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি- সংগৃহীত

কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না, হবেও না। ইসি জাতিকে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রংপুরের সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো চাপে নেই। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হচ্ছে, এখন যারাই মুভমেন্ট করবে, নির্বাচনের প্রতিকূলে সব ধরনের মুভমেন্টের বিরোধী নির্বাচন কমিশন। তাই নির্বাচন সুষ্ঠু ও নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সবার কাছে এসব মুভমেন্ট বন্ধ রাখা আহ্বান রইল।

তিনি বলেন, তুলনামূলকভাবে আইনশৃঙ্খলা ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। দুটি হত্যার মতো ঘটনা ঘটেছে। একজন প্রার্থী হাদি মারা গেছেন। হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় নিতে সরকার কাজ করছে। তা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, দেশে ভোটযুদ্ধ চলছে। এই যুদ্ধের মাঠে প্রতিটি দল প্রধান যে বক্তব্য রাখছেন, তা নির্বাচনের স্ব স্ব রাজনৈতিক কৌশলমাত্র। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এখানে আমাদের বলার কিছু নেই। তবে সব পক্ষই শান্ত থেকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখবে এটি আমরা কামনা করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!