× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:৩৬ পিএম

দুই দশকেরও বেশি সময় ধরে জনসেবায় নিবেদিত সৈয়দ ফিরোজ গনি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি একজন অভিজ্ঞ সংগঠক, সমাজসেবক ও রাজনীতিবিদ, যিনি দীর্ঘ ২৪ বছরেরও বেশি সময় ধরে জনসেবার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এই দীর্ঘ পথচলায় সৈয়দ ফিরোজ গনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এলাকাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করে তোলাই তার কাজের মূল লক্ষ্য। মানুষের পাশে থাকা, তাদের সমস্যা শোনা এবং বাস্তবসম্মত সমাধান বের করাই তার কাজের প্রধান প্রেরণা।

কাউন্সিলে দায়িত্ব পালনের সময় তিনি দুবার অ্যাসেম্বলির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এনফোর্সমেন্ট, কমিউনিটি সেফটি এবং পার্কিং বিষয়ক ক্যাবিনেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পাবলিক রিয়ালম (পরিবেশ) বিষয়ক ক্যাবিনেট মেম্বার হিসেবে একটি পরিচ্ছন্ন ও সবুজ বরো গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য কাজ করেছেন।

রাজনীতির পাশাপাশি তিনি ২৪ বছরেরও বেশি সময় ধরে লেবার পার্টির একজন সক্রিয় সদস্য। এই সময়ে তিনি ন্যায়বিচার, কমিউনিটি নিরাপত্তা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মার্কেটিং বিষয়ে এমএ এবং এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তার এই শিক্ষাগত অভিজ্ঞতা তাকে কৌশলগত চিন্তাভাবনা, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবায় গভীর জ্ঞান অর্জনে সহায়তা করেছে।

কাউন্সিলের দায়িত্বের পাশাপাশি তিনি লন্ডন বরো অফ বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যামের প্রতিনিধিত্ব করে বিভিন্ন আঞ্চলিক সংস্থায় কাজ করছেন। এর মধ্যে থেমস রিজিওনাল ফ্লাড অ্যান্ড কোস্টাল কমিটি এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন অংশীদারিত্বে সক্রিয়ভাবে যুক্ত আছেন। এছাড়াও লন্ডন টিইসির একজন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ করছেন।

স্থানীয় শিক্ষা ও কমিউনিটি উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দেন। তিনি গ্রাফটন প্রাইমারি স্কুলের গভর্নর, বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম অ্যাডাল্ট কলেজের উপদেষ্টা এবং বডিসিভিসের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি নিয়মিত টেন্যান্টস অ্যান্ড রেসিডেন্টস অ্যাসোসিয়েশন (টিআরএ) মিটিং এবং সেফার নেইবারহুড টিম মিটিংসহ বিভিন্ন স্থানীয় ফোরামে অংশগ্রহণ করেন। বাসিন্দাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীদের মধ্যে তিনিই প্রথম চট্টগ্রামের প্রতিনিধি, যিনি ২০১৪ সালে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এছাড়া, বার্কিং অ্যান্ড ডাগেনহ্যাম কাউন্সিলের প্রথম বাংলাদেশি কাউন্সিলর হিসেবে গত ৮ বছর ধরে ক্যাবিনেট মেম্বারের দায়িত্ব পালন করছেন।

সহকর্মী ও কমিউনিটির সদস্যদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সৈয়দ ফিরোজ গনি ভ্যালেন্স এলাকাকে আরও উন্নত, নিরাপদ ও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা তাকে একজন সফল ও জনপ্রিয় জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!