ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের কবরের পাশে শরিফ ওসমান বিন হাদিকে দাফনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান।
ফেসবুক পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রাঙ্গণে আমাদের প্রাণ প্রিয় ওসমান হাদিকে কবর করার দাবি জানাচ্ছি।’
আরেক পোস্টে তিনি লেখেন, জুমুআ’র দিনে গুলিবিদ্ধ, জুমুআ’র রাতে শহীদ। কি সৌভাগ্য! হে রব! তুমি হাদির শাহাদাতকে কবুল করো।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


