× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:০৯ পিএম

অতীত না ঘেঁটে ভবিষ্যতের দিকে এগোনোর আহ্বান জামায়াত আমিরের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:০৯ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে অতিরিক্ত আটকে থাকা জাতির সামনে এগোনোর পথ সংকুচিত হয়ে পড়ে। তাই ভবিষ্যৎ নির্মাণে মনোযোগী হওয়াই সময়ের দাবি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডনে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জামায়াত আমির। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি অনুরোধ জানাই, পেছনের বিষয় নিয়ে যেন আমরা কম ঘাঁটাঘাঁটি করি। যে জাতি অতীতে অতিরিক্ত ডুবে থাকে, তার সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতা হারায়। আমরা আশা ও সম্ভাবনার ভবিষ্যৎ নিয়ে সামনে এগোতে চাই।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত একটি প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র। জামায়াতে ইসলামী চায়, ভারত বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সেই দায়িত্ব পালন করুক। তিনি আরও বলেন, বাংলাদেশের যেসব চিহ্নিত, পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি বর্তমানে ভারতে অবস্থান করছে, তাদের প্রত্যর্পণ করা ভারতের সরকারের দায়িত্ব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে জামায়াত বিজয়ী হলে বিএনপি তা মেনে নেবে, এমন প্রত্যাশা রয়েছে। একইভাবে বিএনপি বিজয়ী হলে জামায়াতে ইসলামী শুধু ফল মেনে নেবে না, বরং সহযোগিতার মনোভাব নিয়েই কাজ করবে।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি যারা সক্ষম, তাদের নির্বাচনের সময় দেশে এসে সরাসরি ভোটাধিকার প্রয়োগের অনুরোধও জানান জামায়াত আমির।

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র ও প্রবাসীদের ভূমিকা নিয়েও বক্তব্য দেন।

Link copied!