× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৫১ পিএম

আমি আপনাদের জামাই, ভালোবাসা দেবেন ভোটে : তাহেরী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৫১ পিএম

গিয়াস উদ্দিন আত তাহেরী। পুরোনো ছবি

গিয়াস উদ্দিন আত তাহেরী। পুরোনো ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। তিনি বলেছেন, ‘আমি আপনাদের জামাই, ভালোবাসা দেবেন ভোটে।’

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তাহেরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে চুনারুঘাট-মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকসহ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করব।’

তাহেরী বলেন, ‘আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই। ’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ অনেক নেতাকর্মী।

মোমবাতি প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। জিয়ারত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া তারা প্রচারণা আগামীর রাজনীতিতে নতুন বার্তা দেবে বলে মনে করছেন তিনি নিজেই।

Link copied!