× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৪৩ পিএম

‘প্রজাপতি’ প্রতীকে ভোট লড়বে তারেক রহমানের দল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৪৩ পিএম

তারেক রহমানের আমজনতা। ছবি- সংগৃহীত

তারেক রহমানের আমজনতা। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) আমজনতার দলের নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে মঞ্জুর করে ‘প্রজাপতি’ প্রতীকে দলটিকে নিবন্ধন সনদ দিয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ দলটির সাধারণ সম্পাদক তারেক রহমানকে এই সনদ হস্তান্তর করেন।

এরপরই তারেক রহমান ঘোষণা দেন, তারা কোনো দলের সঙ্গে জোট করবেন না এবং ৩০০টি আসনে নিজস্ব প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

গণমাধ্যমকে তারেক রহমান জানান, দল হিসেবে অনেক পিছিয়ে গিয়েছি, তবে সৎ ও স্বচ্ছভাবে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন তারা।

নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর বিধান অনুযায়ী আমজনতার দল নিবন্ধনের শর্তপূরণ করায় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

৪ ডিসেম্বর এই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর ৯ ডিসেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণের সময় দেওয়া হয়। আপত্তি শুনানি শেষে দলটিকে নিবন্ধন প্রদান করা হয়।

গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সামনে আমজনতা দলের নিবন্ধনের দাবিতে ‘আমরণ অনশন’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রায় ১৩৪ ঘণ্টা অনশন পালন করেন তারেক রহমান। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন।

Link copied!