× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:৪১ পিএম

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরপেক্ষতা চায় জামায়াত 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:৪১ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে, চলাকালীন ও পরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কঠোর নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কারো বিরুদ্ধে হিন্দু ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনি প্রচারণাকালে গোয়েন্দা নজরদারি জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে ইতোমধ্যে একজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছে। তবে, মহানগর এলাকার বাইরে সফরের সময় পুলিশ ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর দাবি জানান তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, গত ৩১ অক্টোবর ডুমুরিয়া উপজেলায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত একটি হিন্দু সমাবেশের পর কিছু প্রার্থীর সমর্থকরা হিন্দু ভোটারদের হুমকি দিচ্ছে।

পুলিশ কর্মকর্তারা তাকে আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা।

রূপালী বাংলাদেশ

Link copied!