× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:৪০ পিএম

এভারকেয়ারে জোবাইদা ও জাইমা রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:৪০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে  গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বেরিয়ে যান তারা। বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা।

এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটে বিমানবন্দর থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

১৯৬ নম্বর বাড়িটির অবস্থান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশে। সেখানে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মোতায়েন করা হয়েছে। আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রূপালী বাংলাদেশ

Link copied!