× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৩২ পিএম

বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খাঁন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৩২ পিএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। একই সঙ্গে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।

আবু হানিফ বলেন, ‘রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে রাশেদ খাঁন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এমন কিছু হলে জানানো হবে।

এর আগে গত বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।’

এদিকে, শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

নেতাকর্মীরা জানান, সাইফুল ইসলাম ফিরোজ ও মুর্শিদা জামান বেল্টু দুজনেই এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের বঞ্চিত করে এ আসনে বিএনপি শরিক দল গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা দাবি করেন, এই আসন থেকে রাশেদ খানকে প্রত্যাহার করতে হবে। সাইফুল ইসলাম ফিরোজ অথবা মুর্শিদা জামানের মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হোক। যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন উপেক্ষা করে দলের সাংগঠনিক কাজ করেছেন, তাদের মূল্যায়ন করা হোক। তা না হলে রাশেদকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!