× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:১৮ এএম

গণঅধিকার পরিষদ থেকে রাশেদ খাঁনকে বহিষ্কার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:১৮ এএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রাশেদ খাঁনের গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরপরই দলটি এই সিদ্ধান্ত নেয়।

এদিকে একই দিন রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তে রাশেদ খাঁন বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে এবং নুরুল হক নুর গণঅধিকার পরিষদের প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!