× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:৫২ পিএম

আবারও শাহবাগে অবরোধ ইনকিলাব মঞ্চের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:৫২ পিএম

শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির বিচার দাবিতে ফের শাহবাগ মোড়ে ফিরেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার পর তারা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দিতে সকাল ১০টার কিছুক্ষণ পর শাহবাগ মোড় থেকে সরে যান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এর আগে সকালে সংগঠনটি ফেসবুকে এক পোস্টে জানায়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থী ও জনতা। পরে তারা রাতভর সেখানেই অবস্থান করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখবেন।

Link copied!