ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৫৯ এএম
হাসান আল মামুন । ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের পদত্যাগের পর দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলের সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উচ্চতর পরিষদ, নির্বাহী কমিটি ও বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, সভায় হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার বিষয়ে কোনো আপত্তি ওঠেনি। তাকে পূর্ণ দায়িত্ব দেওয়া হবে কি না অথবা এ বিষয়ে ভোটাভুটি হবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের সভায় হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হাসান আল মামুন ২০১৮ সালের বহুল আলোচিত কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন।

এর আগে শনিবার সকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। পরে তিনি বিএনপিতে যোগ দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ–৪ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।