× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১১:৫৬ এএম

খালেদা জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১১:৫৬ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মারা যান জুলাইযোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় ছুটে যান।

ডা. পারভেজ রেজা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে নিরব হোসেন মারা যান। জানাজায় মানুষের প্রচণ্ড ভিড় ছিল।

এ সময় তিনি মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি তারেক রহমানের সহানুভূতি পৌঁছে দেন।

শোকসন্তপ্ত পরিবারের পাশে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. এ কে এম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান। এ ছাড়া ডা. রাসেল হোসেন, জোবায়েল আলম পাভেল ও রাকিব হোসেনও উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

Link copied!