× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১০:৫৮ পিএম

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১০:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে মোট ৪১ সদস্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান, বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব এবং মো. ইসমাইল জবিউল্লাহকে প্রধান সমন্বয়ক করা হয়েছে।

কমিটিতে ৩৬ জনকে সদস্য করা হয়েছে, তারা হলেন:

০১. অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল
০২. বিজন কান্তি সরকার
০৩. হাবিব উন নবী খান সোহেল
০৪. ড. জিয়াউদ্দিন হায়দার
০৫. ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল
০৬. ড. মাহদী আমিন
০৭. সালেহ শিবলী
০৮. এ কে এম ওয়াহিদুজ্জামান
০৯. ড. সাইমুম পারভেজ
১০. রেহান আসাদ
১১. জুবায়ের বাবু
১২. মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর
১৩. আব্দুল কাইয়ুম
১৪. ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন
১৫. হুমায়ুন কবির
১৬. এ বি এম আব্দুস সাত্তার
১৭. ড. মোহাম্মদ জকরিয়া
১৮. মোস্তাকুর রহমান
১৯. অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা
২০. মেহেদুল ইসলাম
২১. ডা. ফরহাদ হালিম ডোনার
২২. প্রফেসর ড. মোর্শেদ হাসান খান
২৩. অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল
২৪. প্রফেসর ডা. হারুন অর রশিদ
২৫. প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু
২৬. ড. কামরুজ্জামান কায়সার
২৭. ইশতিয়াক আজিজ উলফাত
২৮. আব্দুল মোনায়েম মুন্না
২৯. মিসেস আফরোজা আব্বাস
৩০. মনির খান
৩১. আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম
৩২. ইয়াসিন আলী
৩৩. আবুল কালাম আজাদ
৩৪. মাওলানা কাজী মো. সেলিম রেজা
৩৫. রাকিবুল ইসলাম রাকিব
৩৬. আনোয়ার হোসেন

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করা হয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!