× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাসস

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:১৮ এএম

আজ খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-মাহফিল

বাসস

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:১৮ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া। ছবি - সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া। ছবি - সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আজ শুক্রবার (২ জানুয়ারি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। 

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাহফিলে উপস্থিত থাকবেন। 

দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাদ আসর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনেও মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে ছাত্রদল একই দিন বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে।

এ ছাড়া সারাদেশে সব ইউনিট খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত আয়োজন করবে।

Link copied!