× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৩৮ পিএম

ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৩৮ পিএম

ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা। ছবি- সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা। ছবি- সংগৃহীত

শহীদ ওসমান হাদির ওপর হামলার এক মাস পূর্তিতে ও খুনিদের বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুক্রবার (৯ জানুয়ারি) আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করেছে।

পদযাত্রা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিকেল ২টা ৪০ মিনিটে শুরু হয়ে পরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।

এ সময় পদযাত্রা অংশ নেওয়া নেতা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তার মধ্যে রয়েছে, ‌‌‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যা, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জেগেছে জেগেছে, ছাত্র আন্দোলন জেগেছে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকায়’, ‘গোলামি না আজাদি, আজাদি’, ‘তুমি কে, আমি কে, হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাসীর আহমাদ, সহ সভাপতি, হোসাইন ইবনে সরওয়ার, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান হোসেন ইমন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোস্তফা হোসাইন, ঢাকা পূর্ব শাখার সহ সভাপতি মাইনুল ইসলাম ঢাকা পশ্চিম শাখার সহ সভাপতি এইচ এম হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

Link copied!