× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:০১ এএম

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার ঘোষণা আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:০১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আসন সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও অনিশ্চয়তা কেটেছে। তবে কিছু আসনে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তারা। শেষ পর্যন্ত সমঝোতা না হলে ১০ থেকে ২০টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে। ফলে ওই আসনগুলোতে জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী দিতে পারবে।

জোটভুক্ত দলগুলোর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বুধবার (১৪ জানুয়ারি) আসন বিন্যাস ও প্রার্থী ঘোষণা হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাব অথবা কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও এলডিপি।

সমঝোতা অনুযায়ী, ১৯০ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এ জোটে ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ৪৫টি ও এনসিপি শাপলা কলি নিয়ে ২৫ থেকে ৩০টি আসনে লড়বে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, খেলাফত মজলিস ছয়টি, এলডিপি ছয়টি, এবি পার্টি দুটি, বিডিপি দুটি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসন পাবে বলে জোটের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

জোট সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলনের ‘সম্মানজনক’ সংখ্যক আসন দাবির বিষয়টি সুরাহা না হওয়ায় মূলত কিছুটা জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি আট থেকে ১০টি আসন নিয়ে জটিলতা সবচেয়ে বেশি, যেখানে একাধিক দলের শীর্ষ ও জনপ্রিয় নেতারা একই আসনে প্রার্থী হতে আগ্রহী।

আসন সমঝোতায় যদি শেষ পর্যন্ত ঐকমত্য না হয়, তবে কিছু আসনে ‘ওপেন ইলেকশন’ বা উন্মুক্ত নির্বাচন হতে পারে। বিশেষ করে যেসব আসনে জোটভুক্ত দুই বা তিনটি দল সমপরিমাণ শক্তিশালী এবং কেউ কাউকে ছাড় দিতে নারাজ, সেসব আসনে এ পথ বেছে নেওয়া হতে পারে।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলীয় জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। দ্রুত ঘোষণা করা হবে। এখন নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!