× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১২:৪৪ এএম

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১২:৪৪ এএম

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে তাকে রাজধানীর পিজি হাসপাতাল (বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নেওয়া হয়।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করার পরপরই মান্নাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বুকে ব্যথার প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক হলে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় দলের পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। তখন হাসপাতালে নেওয়ার পর তার হৃদ্‌যন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে।

বর্তমানে তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!