× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:৫৬ পিএম

‘একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিতে কৌশল খুঁজছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:৫৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ার জন্য নানা কৌশল খুঁজছে। তবে তাদের সেই সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায়  একথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশ ‘মৃত্যু উপত্যকায়’ পরিণত হয়েছিল। বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। জাতি এসব ঘটনার কথা স্মরণ করবে এবং সব গুম-খুনের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি তাদের কিছু কর্মসূচি স্থগিত করেছিল। কিন্তু কিছু রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন এই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখেছে। তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা এবং নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ তৈরি করা।

বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক পথকে কণ্টকাকীর্ণ করার কোনও প্রচেষ্টাই সফল হতে দেওয়া হবে না। বিএনপি কোনও ষড়যন্ত্রের অংশ হবে না এবং কাউকেও সে সুযোগ দেবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!