× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

প্রাথমিক শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করতে চাই : তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান  ও ব্যারিস্টার জাইমা রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। ছবি : সংগৃহীত

শিশুদের মানসম্মত শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমানের মেয়ে, ব্যারিস্টার জাইমা রহমান।

এ সময় তারেক রহমান বিজয়ীদের প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে যে রিলস বানিয়েছেন, তাতে দেখা গেছে, সামাজিক মূল্যবোধ স্কুলে শেখানো অত্যন্ত জরুরি। আমরা প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে চাই। আমাদের লক্ষ্য নতুন চারতলা বা পাঁচতলা স্কুল ভবন তৈরি করা নয়। বরং বাজেট ব্যবহার করে প্রাথমিক শিক্ষকদের আরও যোগ্য করতে, তাদের ট্রেনিং দিতে চাই। এই ট্রেনিংয়ে থাকবে একাডেমিক শিক্ষা ছাড়াও সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ শেখানোর বিষয়।

সাইবার বুলিং ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো দরকার কী সঠিক, কী ভুল; কী সাদা, কী কালো। এই শিক্ষা তাদের মন ও আচরণে গভীরভাবে প্রভাব ফেলবে। যথাযথ নির্দেশনা দেওয়াই হবে বাচ্চাদের ন্যায়বোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার পথ।

উল্লেখ্য, বিএনপির উদ্যোগে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের সৃষ্ট রিলস প্রাথমিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও সৃজনশীলতার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’।

রূপালী বাংলাদেশ

Link copied!