× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:১৪ পিএম

জামায়াতের নেতৃত্বে আবারও ১১ দলীয় জোট, যুক্ত হলো লেবার পার্টি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। নতুন এই সংযোজনের মধ্য দিয়ে জোটটি পুনরায় ১১ দলীয় জোটে পরিণত হলো।

এর আগে জোটটির সদস্য সংখ্যা ১১-তে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে সেখান থেকে সরে এসে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেন, দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে গড়ে তোলাই তাদের রাজনৈতিক লক্ষ্য। আধিপত্যবাদবিরোধী একটি রাষ্ট্র নির্মাণে সম্মিলিত প্রয়াসের অংশ হিসেবেই বাংলাদেশ লেবার পার্টি জোটে যুক্ত হয়েছে। এর ফলে জামায়াত নেতৃত্বাধীন জোটটি এখন ১১ দলের সমন্বয়ে গঠিত।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তারা এই জোটে যোগ দিয়েছেন। তিনি জানান, তাদের লক্ষ্য অর্থবহ ও বাস্তব পরিবর্তন, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে। নতুন রাজনৈতিক পথচলার সূচনাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!