× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:৩৭ পিএম

ময়মনসিংহে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:৩৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার গুলশান এলাকা থেকে সড়কপথে যাত্রা শুরু করে দুপুরে তিনি ময়মনসিংহ শহরে প্রবেশ করেন।

শহরে পৌঁছানোর পর জেলা সার্কিট হাউসে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নেন তিনি। এরপর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এদিকে, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় এবারের নির্বাচনি মাঠে ভিন্ন ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এসব আসনের অন্তত পাঁচটিতে বিদ্রোহী প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন এবং জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের অনুসারীদের একটি উল্লেখযোগ্য অংশ এ জনসভায় অংশ নেননি বলে জানা গেছে, যা স্থানীয় রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত তারেক রহমান মঞ্চে উপস্থিত হননি। তবে এর আগেই শহরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে বিএনপির ব্যানার, ফেস্টুন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের ছবি শোভা পাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!