× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:২২ পিএম

যুবকরা বেকার ভাতা চায় না : জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:২২ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকরা বেকার ভাতার দাবি করছে না। তাদের হাতকে দেশ গড়নের শক্তিশালী কারিগর হিসেবে গড়ে তোলা হবে। হাতে হাতে সম্মানের কাজ তুলে দেওয়া হবে।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ওপর আস্থা রেখে বলা যায়, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আগামী ১৩ তারিখ থেকে দেশের মানুষ তা দেখতে চাইছে।

তিনি বলেন, যুবকদের দক্ষ করে তুলতে হবে, কাজের উপযোগী করে গড়ে তুলতে হবে। কেন তাদের বেকার ভাতার গল্প শোনাব? যুবক-যুবতীদের হাতে দেশ গড়ার দায়িত্ব তুলে দেব। তারা বলবে, ‘আমি বাংলাদেশ।’ আমরা সেই গর্বিত বাংলাদেশ গড়তে চাই এবং এই দেশ তাদের হাতে তুলে দিতে চাই।

জামায়াত আমির আরও বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ যে পরিবর্তন আসবে, তা যুবসমাজের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আর কোনো আধিপত্য, ফ্যাসিবাদ বা দুর্নীতিগ্রস্ত সরকার আমরা দেখতে চাই না।

জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠ ও আশপাশে জামায়াত নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সরব উপস্থিতি দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে মাঠে দলের নেতাকর্মী ও সমর্থকের ব্যাপক জমায়েত হয়।

এর আগে শুক্রবার জামায়াতের আমির কুমিল্লায় একাধিক নির্বাচনি কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যা ৬টায় লাকসাম স্টেডিয়ামে জনসভায় যোগ দেওয়ার পর রাত সাড়ে ৮টায় কুমিল্লা টাউন হল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেন।
 

Link copied!