× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৫৭ পিএম

ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেব না : মির্জা আব্বাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৫৭ পিএম

মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ভোটের ফল ঘোষণা করতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন বলছে, তিন দিন লাগবে ফল দিতে, কাকে জেতাতে তারা এমনটা বলছে। এর পেছনে কারা কাজ করছে সেটা সরকারকে বের করার অনুরোধ।

যদি ১২ ঘণ্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে, সেটা আমরা মেনে নেব না। কোনো ধরনের অসততার কারণে অর্জিত এই ভোটাধিকার নষ্ট হতে দেব না, বলেন তিনি।

এদিকে নির্বাচনের ফল ঘোষণার আগে অবধি পোলিং এজেন্টরা স্থান ত্যাগ না করার আহ্বানও জানান তিনি।

বিএনপির এ নেতা বলেন, বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি। ঢাকা-৮ নিয়ে ষড়যন্ত্র চলছে, যা সফল হতে দেওয়া হবে না। আমি সহ্য করছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমরা পরিচ্ছন্ন নির্বাচন চাই।

এই নির্বাচন অনেক সংগ্রাম করে আদায় করতে হয়েছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন কেউ দান করে নাই। অনেক ছেলেপেলে মনে করেন, ’২৪ এর জুলাইয়ে সব করেছেন, তাহলে ১৭ বছর কী করেছি আমরা? আমরা বরং এদের পায়ের তলার মাটি শক্ত করেছি, সবাই সমর্থন দিয়েছে ’২৪ এ।

তিনি আরও বলেন, হাসিনা যাওয়ার পর যতটা ভালো থাকার কথা, ততটা ভালো থাকতে পারেনি দেশের মানুষ। তাই বিএনপিকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে। ভোটাধিকার ১২ তারিখে ঠিক করে প্রয়োগ করতে হবে, কারণ সেদিন খারাপ কিছু হতে পারে সেই শঙ্কা আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!