× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:১৭ এএম

‘বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে বসবে যুবকরা, আমি হবো যাত্রী’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:১৭ এএম

বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

যুবকরাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তোমরা প্রস্তুত হও। আমি চাই বাংলাদেশ নামের এই উড়োজাহাজের ককপিটে তোমরাই বসো। আর আমি সেই উড়োজাহাজের একজন যাত্রী হয়ে পাশে থাকব। দেশ তোমরাই চালাবে। 

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে পীরের বাগ কাঁচাবাজারসংলগ্ন এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। 

তিনি বলেন, অতীতের পচা ও দুর্গন্ধময় রাজনীতি থেকে যুবকরাই বাংলাদেশকে বের করে আনবে, ইনশাল্লাহ। কেউ যেন না বলে, আমি দায়িত্ব দিয়ে বিশ্রামে চলে গেছি। না, আমি বিশ্রামে যাচ্ছি না। তোমাদের সঙ্গেই থাকব, যুবকদের কাতারেই লড়াই করব, ইনশাল্লাহ।

সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, কিছু ব্যক্তি আমাদের মায়েদের অপমান করেছে। আমরা বেসামাল হইনি। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই প্রতিবাদ করেছি। আজ জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে। নতুন মোড়কে কেউ ফ্যাসিবাদ আনতে চাইলে জনগণ তা মেনে নেবে না।

ডা. শফিকুর রহমান বলেন, মায়ের সন্তানরা বেঁচে থাকতে মায়ের অপমান মেনে নেবে না। আমাদের মায়ের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়েও বেশি। জীবন দিতে পারি, কিন্তু মায়ের সম্মান কারও হাতে তুলে দিতে পারি না।

নিজেকে ঘিরে গুজব প্রসঙ্গে তিনি বলেন, আজ আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আক্রমণ শুরু হয়েছে। এত পচা ও নোংরা চিন্তা কীভাবে আসে? যাদের নিজের চরিত্রে কিছু নেই, তারাই অন্যের চরিত্র নিয়ে কুৎসা রটায়।

মায়েদের ভূমিকার কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, আজ মায়েরাও ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। অনেক মা গণমাধ্যমের সামনে স্পষ্ট করে বলেছেন—আমরা আর ঘরে বসে থাকব না।

একজন নারীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, একজন মা ও বোন নিজের পছন্দের পোশাক পরে রাস্তায় নেমেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আগামী বাংলাদেশ কাদের হাতে দেখতে চান? তিনি বলেছেন—জামায়াতের হাতে। তাকে পোশাক বদলাতে বলা হলে তিনি বলেছেন, আমি ভয় পাই না। ভয় পেলে তাদেরই পাওয়া উচিত।

রূপালী বাংলাদেশ

Link copied!