ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শবেবরাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:৪৯ পিএম
জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা । ছবি : সংগৃহীত

পবিত্র শবেবরাত উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ দুজনের সমাধিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন তারা।

এ সময় ফাতেহা পাঠ ও দোয়া শেষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরিবারের সদস্যদের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার এবং ভাগনে অভিক এস্কান্দার উপস্থিত ছিলেন।