× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:১৪ পিএম

সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মামুনুল হক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:১৪ পিএম

মাওলানা মামুনুল হক। ছবি : সংগৃহীত

মাওলানা মামুনুল হক। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

রোববার (৮ ফেব্রুয়ারি) দলটির প্রচার সম্পাদক হাসান জুনাইদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, রোববার রাতে বিটিভিতে মাওলানা মামুনুল হকের ভাষণ রেকর্ড করা হবে। সম্প্রচারের সূচি বিটিভি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে পরদিন সোমবার সন্ধ্যায় ভাষণটি সম্প্রচার হতে পারে।

গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের সই করা চিঠিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিটিভিতে ভাষণের স্লট চেয়ে আবেদন করা হয়। এতে বলা হয়, বিটিভির মাধ্যমে মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে ইচ্ছুক।

এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন দেশের সর্বস্তরের মানুষের কাছে একযোগে বার্তা পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য মাধ্যম। এ কারণে বিটিভির মাধ্যমে প্রদত্ত বক্তব্য দেশব্যাপী জনগণের কাছে একই সময়ে প্রচার করা সহজ ও ফলপ্রসূ হবে বলে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে বিশ্বাস করে।

মামুনুল হকের পক্ষে ছাড়াও বিটিভি ও বাংলাদেশ বেতারে ভাষণ প্রচারের জন্য ইসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারেক রহমান, ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলামের পক্ষে তাদের দল আবেদন করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!