× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:১২ পিএম

তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:১২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ৫ প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।

প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন: টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ, আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।


 
আবদুস সালাম বলেন, সাইকেল প্রতীকে তপু রায়হান এবং আপেল প্রতীকে মঞ্জুর হুমায়ুন ঢাকায় না থাকায় তারা টেলিফোনে বিএনপি চেয়ারম্যান ও তার প্রতীক ধানের শীষকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আগেই মোরগ প্রতীকে কাজী এনায়তউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।
 
টেলিভিশন প্রতীকে আবুল কালাম আজাদ বলেন, রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো মূল্যে বিজয়ী করতে হবে। একটি শক্তি আবারও নতুন চক্রান্ত শুরু করেছে। আমরা একাত্তরের আগে ফেরত যেতে চাই না। ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে হবে।
 
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, একটি স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’কে সমর্থন দিতে এসেছি। এই স্লোগানকে সমর্থন করতে এসে গণমাধ্যমে আমার ভোটারদের আহ্বান আমাকে যারা ভোট দিতে চেয়েছেন, তারা ধানের শীষে ভোট দিন। দেশবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।

রূপালী বাংলাদেশ

Link copied!