আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ভোটারদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন।
তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন, যারা নির্বাচণি প্রচারে টাকা ছড়াচ্ছেন বা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন, তাদের যেন ভোট না দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ডা. জারা এই আহ্বান জানান।
পোস্টে ভোটারদের আশ্বস্ত করে তিনি লিখেন, আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারও নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায় - তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।
উল্লেখ্য, ঢাকা-৯ আসনে (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘ফুটবল’ প্রতীক নিয়ে। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, যিনি 'ধানের শীষ' প্রতীক নিয়ে লড়ছেন।
-20260211134612.webp)

