× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৫০ পিএম

এখনই ভোটের পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ নেই : ফয়জুল করীম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৫০ পিএম

ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

ভোটের ফল ঘোষণার আগে নির্বাচনি পরিবেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, বাইরে থেকে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও ভেতরে ভিন্ন কিছু ঘটতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং সেন্টার ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বরিশাল-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফয়জুল করীম।

তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। তবে ফল ঘোষণার আগে নির্বাচন ভালো না খারাপ হয়েছে এ বিষয়ে মন্তব্য করতে চাই না। অতীতে দেখা গেছে, বাইরে পরিবেশ স্বাভাবিক থাকলেও ফল ভিন্ন দিকে গেছে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তারা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। জনগণ যাকে ভোট দেবে, ফলও যেন তার পক্ষেই যায় কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ যেন না হয়।

তিনি আরও বলেন, আগের দিন বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। ভোটের দিন যেন এমন কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!