× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৫ এএম

ভোট কারচুপির অভিযোগ, সবাইকে ঢাকা-৮ আসনে যাওয়ার আহ্বান এনসিপির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৫ এএম

ভোট কারচুপির অভিযোগ, সবাইকে ঢাকা-৮ আসনে যাওয়ার আহ্বান এনসিপির

ঢাকা-৮ আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, ফলাফল ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ভোট গণনায় কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে জেতানোর চেষ্টা করা হলে সেই ফল আমরা মেনে নেব না।

তিনি আরও বলেন, মির্জা আব্বাসের স্ত্রী দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিসাইডিং কর্মকর্তা, না রিটার্নিং কর্মকর্তা—আমরা জানি না।

আসিফ মাহমুদ দাবি করেন, তারা ভোট কারচুপি ও ফলাফল ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ স্পষ্ট লক্ষণ দেখছেন। প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াত সমর্থিত জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সংবাদ সম্মেলনের আগে তিনি ছয়টি কেন্দ্রের ফল পরিবর্তনের অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন।

পাটওয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চবিদ্যালয়, পল্টন পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে অনিয়ম হচ্ছে।

রাত ১০টা ৪২ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে লেখেন, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।

পাটওয়ারীর ওই পোস্ট শেয়ার করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, সবাই ঢাকা-৮-এ আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।

অন্যদিকে, ফল পরিবর্তনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে পাল্টা অবস্থান নিতে রাত ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!