ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা-৬ : বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জয়ী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:১৪ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট। ইশরাক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নানের চেয়ে ২৩ হাজার ৬৭৬ ভোট বেশি পেয়েছেন।

ঢাকার এ আসনটিতে মোট ১০০টি ভোটকেন্দ্র ছিল। আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন।

এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট; জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট; আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৪৭ ভোট; আহম্মেদ আলী শেখ মাছ প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট; মো. আকতার হোসেন হারিকেন প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট; মো. ইনুস আলী আকন্দ ডাব প্রতীকে পেয়েছেন ৩০১ ভোট এবং মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট।

উল্লেখ্য, রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-৬ আসনের নির্বাচনী ফলাফল স্থগিত চেয়ে ইসিতে চিঠি দেন জামায়াত প্রার্থী আব্দুল মান্নান।