× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:২২ এএম

মাহমুদুর রহমান মান্না পেলেন ৩৪২৬ ভোট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:২২ এএম

মাহমুদুর রহমান মান্না। ছবি - সংগৃহীত

মাহমুদুর রহমান মান্না। ছবি - সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভোট পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ১১৫টি কেন্দ্রে তিনি মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন। ওই আসনে মোট বৈধ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৮০২।

এ আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। তিনি ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।

বগুড়া-২ আসনে মোট ২ লাখ ৪৩ হাজার ৮০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসন দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি আসনটি ছাড়েনি। পরে বগুড়া-২ আসন ও ঢাকা ১৮ আসন দুটিতে অংশ নেওয়ার ঘোষণা দেন নাগরিক ঐক্যের সভাপতি। উভয় আসনেই নির্বাচনি কার্যক্রম চালিয়ে শেষ মুহূর্তে ৮ ফেব্রুয়ারি রাতে ঢাকা-১৮ আসন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মাহমুদুর রহমান মান্না।

রূপালী বাংলাদেশ

Link copied!