× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:২১ এএম

উপদেষ্টারা ‌‘সেফ এক্সিট’ নেওয়ার আগে সম্পদের হিসাব দিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:২১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উপদেষ্টারা ‘সেফ এক্সিট’ নেওয়ার আগে সম্পদের হিসাব এবং এত দিন কী কাজ করেছেন তার সালতামামি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীতে বিএনপির কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো—সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে এত দিনে কী কাজ করেছেন, সেই সালতামামিও প্রকাশ করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে তাকে ‘ভোট চুরির মাধ্যমে’ হারানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর সমালোচনা করে বলেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং এতে প্রশাসনের একটি অংশ জড়িত ছিল।

বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে ‘ভিন্ন সংস্কৃতি’ তৈরি করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও নারীদের ওপর হামলার ঘটনা ঘটছে বলে তারা তথ্য পাচ্ছেন। এসব ঘটনার জন্য সংশ্লিষ্টদের দায়বদ্ধতার আওতায় আনার দাবি জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!