× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:০০ এএম

জামায়াত-শিবিরের সব কমিটি প্রকাশের আহ্বান ছাত্রদল সভাপতির

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:০০ এএম

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের সব কমিটি প্রকাশের আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াতে ইসলাম এবং ছাত্রশিবিরের সব কমিটি প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই, তাদের কয়েক লাখ নেতাকর্মীর কেউ কখনো পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যামুক্ত কি না, তাদের বর্ণনা অনুযায়ী তারা ভিন্ন গ্রহের ফেরেশতা কি না, তা যাচাই বাছাই করার সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতাকর্মীই শুধু নয়, সমর্থকও যদি বাংলাদেশের বাস্তবতার নিরিখে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক নানাবিধ অরাজনৈতিক কোনো সমস্যায় জর্জরিত হয়, সেটা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মব করা হয়, শীর্ষ নেতৃবৃন্দের নামে নোংরা ও অশালীন স্লোগান দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুজব ছড়ানো হয়, সাথে সাথে সত্য মিথ্যার মিশ্রণে ফটোকার্ড তৈরি করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের অপকর্মগুলো শিবির সরাসরি ফেস না করে শিবিরের বি টিম এবং সি টিমকে কাজে লাগায়।’

জাশিকে মোনাফেক আখ্যা দিয়ে এরপর ছাত্রদল সভাপতি বলেন, ‘অপরপক্ষে, জামায়াতে ইসলাম ও ছাত্রশিবির তাদের সমর্থক তো দূরের কথা, তাদের কয়েক লাখ একনিষ্ঠ নেতাকর্মীর পরিচয় যুগের পর যুগ অপ্রকাশিত ও গুপ্ত রেখে তাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্যায় জর্জরিত হলেও দলীয়ভাবে তার দায় নিতে হচ্ছে না। এ ধরনের ইহুদি স্টাইলের অপকৌশলের রাজনীতি করে বিধায় জামায়াত শিবিরকে আমরা এবং আলেম সমাজ মোনাফেক হিসেবে আখ্যায়িত করে।’

বিষয়টির রাজনৈতিক সমাধান চেয়ে রাকিব বলেন, ‘এ অবস্থা আর চলতে দেওয়া হবে না। লাখ লাখ নেতাকর্মীকে গুপ্ত রেখে বিএনপিকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার এ অপকৌশলের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। অচিরেই এ বিষয়টি রাজনৈতিকভাবে সুরাহা করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!