× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:২৬ পিএম

আজ শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:২৬ পিএম

ডা. শফিকুর রহমান, তারেক রহমান ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ডা. শফিকুর রহমান, তারেক রহমান ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় দুই নেতার নিজ নিজ বাসভবনে সরাসরি সাক্ষাৎ করার কথা রয়েছে। 

বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন তিনি। এরপর রাত ৮টায় বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।

দলটির মিডিয়া উইং জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া, ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। ফলে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। এছাড়া আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে জয়ী হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!