ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:০৩ পিএম
নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন। রোববার রাত ৮টা ২৭ মিনিটের দিকে তিনি নাহিদের বাসায় পৌঁছান।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন আখতার হোসেন ও সারজিস আলম।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায়ও যান, যা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। সেই সময়ও তার সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।