ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন রিজভী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:০৬ পিএম
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাসায় ফিরবেন তিনি।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে গত মঙ্গলবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেবে।

এর আগে গত বুধবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে দেখতে যান।