বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কার্যকর কোনো ব্যবস্থা নেননি। ফলে তিনি এ দায় এড়াতে পারেন না। তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করতে হবে এবং তা পাসের মাধ্যমে তাকে অপসারণ করতে হবে।
এরপর গণহত্যার অভিযোগে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বিরোধী দলীয় এই নেতা।
উল্লেখ্য, পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের স্মরণে এদিন বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন