× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:৫০ পিএম

কুলাউড়া উপজেলা জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং আপামর জনতা অংশগ্রহণ করেন।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রমজান মাস একটি শ্রেষ্ঠতম মাস। এ মাসের একটি সুন্নাহ অন্য মাসের একটি ফরজের সমান এবং একটি ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজের সমান। এ মাসের প্রতিটি ভালো কাজের জন্য আল্লাহ তাআলা অবারিত সওয়াব প্রদান করেন।

এ মাস কেবল উপবাসের মাস নয়; বরং এটি আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। বর্তমান এই কঠিন সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমাদের ছোট্ট এই দেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। এই বৃহৎ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলে তা হবে আমাদের জন্য বড় সম্পদ। সঠিক নেতৃত্বের অভাবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা দেশকে উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে পারিনি। তাই দেশকে সঠিক পথে পরিচালনার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী, সাবেক উপজেলা আমির মাস্টার আব্দুল হামিদ খান, বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহ আলম সরকার এবং সদস্য সচিব মাহবুব জামান শিহাব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রমজান আমাদের শৃঙ্খলার শিক্ষা দেয়। সেই শিক্ষা ধারণ করে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!