× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:০৬ পিএম

‘গণঅভ্যুত্থানের ফল ভোগ করছেন নেতারা, সংস্কার না হলে রাজপথে লড়াই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখলেও এর সুফল ভোগ করছেন রাজনৈতিক নেতারা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার প্রক্রিয়া যদি সংসদে সম্পন্ন না হয়, তবে সেই লড়াই আবারও রাজপথে গড়াবে এবং সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, সংসদে কথা বলার পরিবেশ না থাকলে রাজপথেই এর ফয়সালা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনসিপির এক বছর পূর্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এক বছরের পথচলায় অনেক ভুল-ত্রুটি ছিল, তবে আমাদের অস্তিত্বের মূলে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিকড় থেকেই বাংলাদেশপন্থি রাজনীতিকে ধারণ করে এনসিপির পথচলা শুরু হয়েছিল।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের মতো চব্বিশের গণঅভ্যুত্থানেও ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ছাত্রসমাজ দায়িত্ব নিলেও রাজনৈতিক নেতারা গণভোটের দোহাই দিয়ে সংস্কার পরিষদের শপথ নেননি। বিচারব্যবস্থার ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে।

সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বিচার প্রক্রিয়া ভন্ডুল করতে সরকার বাংলাদেশ ব্যাংক দখলের নির্লজ্জতা দেখিয়েছে। অথচ তারা আগে বলেছিল, কোনো গভর্নর বসাবে না। তিনি অনতিবিলম্বে বর্তমান গভর্নরকে সরিয়ে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়ার দাবি জানান।

বিচার প্রক্রিয়া নিয়ে নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত্যার বিচারের আগে অবশ্যই জুলাই গণহত্যার বিচার করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!