× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:০৮ পিএম

আয়াতুল্লাহ খামেনি নিহতের ঘটনায় এবি পার্টির শোক ও নিন্দা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক ও নিন্দা জানিয়েছে।

চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবাণীতে বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতার ওপর এ ধরনের সামরিক হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং এটি বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

তারা বলেন, মুসলিম উম্মাহর একজন প্রভাবশালী নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনি দীর্ঘ সময় ইসলামি মূল্যবোধ, ন্যায়বিচার ও আত্মমর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। তার মৃত্যুর খবর শুধু ইরানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার ঘটনা।

এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন, ইতিহাস প্রমাণ করেছে, সামরিক আগ্রাসন ও শক্তির রাজনীতি কখনো স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না; বরং তা প্রতিশোধ, অস্থিরতা ও সংঘাতকে আরও তীব্র করে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে যুদ্ধ ও সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়া।

শোকবার্তায় এবি পার্টি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবার, ইরানের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানায়। পাশাপাশি তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আর কোনো আগ্রাসন নয়, অবিলম্বে যুদ্ধবিরতি, সংযম ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!