× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:১৯ পিএম

নিজেরসহ পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:১৯ পিএম

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সংগৃহীত

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সংগৃহীত

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা নিয়ে আলোচনা শুরুর পর দুর্নীতির অভিযোগের জবাবে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় মন্ত্রিপরিষদ বিভাগের কাছে নিজের আয় ও সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ জমা দিয়েছেন। এরপরও তার সম্পদ নিয়ে জল্পনা তৈরি হওয়ায় স্বচ্ছতার স্বার্থে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জনসম্মুখে প্রকাশ করার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে শিক্ষক হিসেবে নেওয়া ১০ লাখ টাকার একটি সার্ভিস লোনের বিপরীতে বর্তমানে বকেয়া রয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। অর্থাৎ জমাকৃত অর্থ সমন্বয় করলে তার বাবা প্রায় ৮২ হাজার টাকার দেনায় রয়েছেন।

আসিফ মাহমুদের মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা। তার স্ত্রীর একটি অ্যাকাউন্টে জমা আছে ৬১৩ টাকা।

নিজের ব্যাংক হিসাব প্রসঙ্গে তিনি জানান, তার দুটি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে একটি সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি সেলারি অ্যাকাউন্ট, যেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বেতন ও ভাতার লেনদেন হতো।

তিনি বলেন, ১৬ মাস দায়িত্ব পালনকালে গড়ে মাসিক ১ লাখ ৬৫ হাজার টাকা বেতনসহ অন্যান্য ভাতা এ অ্যাকাউন্টে জমা হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। সব মিলিয়ে তার দুই অ্যাকাউন্টে মোট অর্থের পরিমাণ প্রায় ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।

আসিফ মাহমুদ দাবি করেন, তার এবং পরিবারের ব্যাংক হিসাব প্রকাশের মাধ্যমে সম্পদ নিয়ে যেকোনো বিভ্রান্তির অবসান ঘটবে।

রূপালী বাংলাদেশ

Link copied!