× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৩৯ পিএম

হত্যা হামলায় জড়িত থাকায় ছাত্রদল ও যুবদলের ৯ নেতা বহিষ্কার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে পৃথক হত্যা ও ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রদল ও যুবদলের নয়জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাম উল্লেখিত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও, এই সাময়িক বহিষ্কারের নোটিশ সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে।

অনেকের মতে, সন্ত্রাসী কর্মকান্ডের সরাসরি প্রমাণ থাকা সত্ত্বেও ‘সাময়িক’ শব্দটি রহস্যজনক এবং বহিস্কৃতদের পুনঃপ্রতিষ্ঠার পথ খোলা রেখেছে।

নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের ওপর ছুরিকাঘাত এবং ছাত্রদলের সক্রিয় কর্মী মিলন রহমান হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার আসামিরা এখনও অধরা রয়েছেন।

গতকাল শুক্রবার বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদল জানায়, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, আব্দুল্লাহ আল শাকিল, মো. আসিফ এবং ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে।

তাদেরকে জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ সাময়িকভাবে বহিষ্কার করেছেন।

এর আগে, বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তিতে জেলা যুবদল জানিয়েছে, নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. বুলবুল এবং বুড়ইল ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃতদের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না এবং তাদের সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামের জামে মসজিদের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে, যেখানে নিহত হয় ছাত্রদলের সক্রিয় কর্মী মিলন রহমান (১৬)। তিনি বুড়ইল গ্রামের দিলবর রহমানের ছেলে।

পরে ১ মার্চ নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর, ৩ মার্চ, পৌর ছাত্রদল সভাপতি পলিনসহ নয়জনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!