× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১০:৪৪ পিএম

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃত্বে মাহফুজ-তাজনুভা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১০:৪৪ পিএম

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃত্বে মাহফুজ ও তাজনুভা। ছবি- সংগৃহীত

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃত্বে মাহফুজ ও তাজনুভা। ছবি- সংগৃহীত

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। ১৭ সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধান।

শুক্রবার (৬ মার্চ) আংশিকভাবে কমিটির নাম ঘোষণা করা হয়। নিজেদের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন।

নতুন কমিটিতে আরও রয়েছেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক ভাবনার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনটির মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষা অনেকাংশে ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র-জনতার হারিয়ে যাওয়া স্বপ্ন পুনরুদ্ধার করাও কমিটির অন্যতম লক্ষ্য।

নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে সংগঠনকে বিস্তৃত করার উদ্যোগ নেবে। অলটারনেটিভস জানিয়েছে, ভবিষ্যতে দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এই কমিটিই মূল নেতৃত্ব দেবে।

কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে চায় অলটারনেটিভস।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি আলোচনা সভার মাধ্যমে ‘অলটারনেটিভস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটির সূত্র জানিয়েছে, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
 

Link copied!