× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:১৫ পিএম

বাংলাদেশের নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:১৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো আজ ১২ মার্চ। এতে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক। 

বৃহস্পতিবার (১২ মার্চ) পাঠানো এক চিঠিতে এ অভিনন্দন জানান সর্দার আয়াজ সাদিক। বিষয়টি পাকিস্তানের জাতীয় পরিষদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতেও প্রকাশ করা হয়।

চিঠিতে পাকিস্তানের স্পিকার বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের মাধ্যমে দুই দেশের জনগণ একে অপরের সঙ্গে সংযুক্ত।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছেন আয়াজ সাদিক।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বর্তমান নেতৃত্বের অধীনে দুই দেশের সংসদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে।

এদিকে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় দল থেকে পদত্যাগ করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

রূপালী বাংলাদেশ

Link copied!