× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:২৭ পিএম

জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন : ছাত্রদল নেতা তারিক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক বলেছেন, জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্টে কখনো খাদ ছিল না, কখনো দ্বিধা ছিল না।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি লেখা এক আবেগঘন খোলা চিঠিতে তিনি এমন মন্তব্য করেন।

খোলা চিঠিতে তারিক বলেন, প্রিয় অভিভাবক তারেক রহমান, ভালোবেসেই জাতীয়তাবাদী রাজনীতির পথে এসেছি। কোনো স্বার্থের জন্য নয়, কিছু পাওয়ার আশায় নয়। ঈমানের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি।

চিঠিতে তিনি লেখেন, গণতন্ত্রের এই লড়াই চালিয়ে যেতে দীর্ঘ দশ বছরে মাত্র একবার বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল। সেটিও আমার বাবা মারা যাওয়ার কারণে। তবুও আমার মনে কোনো আক্ষেপ জন্মায়নি, কেননা আমি জানতাম যে পথ আমি বেছে নিয়েছি তা ত্যাগের, ধৈর্যের এবং নিষ্ঠার পথ।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার একটাই স্বপ্ন ছিল অন্ধকার প্রকোষ্ঠের গ্লানি পেরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে নিশ্বাস নেবেন। আমাদের রক্ত, আমাদের ঘাম, এমনকি আমাদের জীবনের বিনিময়ে হলেও বাংলার লুথার কিং, রাজনীতির প্রমিথিউস, আপসহীন সংগ্রামের দিকপাল, সংকটের দুর্দম নাবিক, গণতন্ত্রের নবযাত্রার অগ্রসেনানী, ১৮ কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসা আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের পদধ্বনি অন্তত একবার বাংলার পবিত্র মাটিতে প্রতিধ্বনিত হবে। এই ছোট্ট কিন্তু গভীর চাওয়ার জন্য জীবনের সবকিছু বাজি ধরেছিলাম।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার স্নেহ, মমতা ও ভালোবাসার ছায়ায় থাকা আমার আজন্ম লালিত আকাঙ্ক্ষা। আপনার প্রতিটি নির্দেশ আমার কাছে শিরোধার্য, প্রতিটি আহ্বান আমার কাছে দায়িত্বের শপথ। জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্টে কখনো খাদ ছিল না, কখনো দ্বিধা ছিল না। হয়তো সেই অটুট বিশ্বস্ততার কারণেই সামান্য কয়েক দিন আপনার পাশে থাকার এই সৌভাগ্য অর্জন করতে পেরেছি এটুকুই আমার গর্ব, এটাই আমার প্রাপ্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক তারিক আরও বলেন, আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। আমি শুধু একজন আদর্শিক কর্মী হয়ে আপনার পাশে থাকতে চাই। আপনার পথচলায় এক বিন্দু শক্তি হয়ে থাকতে পারাই হবে আমার জীবনের পরম অর্জন।

রূপালী বাংলাদেশ

Link copied!