× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:৫১ পিএম

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি সাহাব উদ্দিন চুপ্পুকে অবিলম্বে অভিসংশনের মাধ্যমে অপসারণ করা এবং তাকে গ্রেপ্তারের আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি জুলাই গণহত্যায় নির্বিকার ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে সম্মান জানিয়ে সংসদে যাওয়ার পরও জনগণের নির্বাচিত প্রতিনিধির অধিকার রক্ষা করা হয়নি।

সংসদে রাষ্ট্রপতির বক্তব্য প্রদানের সময় তাদের বক্তব্য জানার সুযোগ দেওয়া হয়নি, ফলে তারা প্রতিবাদ করে ওয়াকআউট করেছেন।

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ময়মনসিংহে বিভিন্ন সমস্যা রয়েছে। যেমন- বালু উত্তোলন, চাঁদাবাজি, ব্রহ্মপুত্র নদের সঙ্কট ও যানজট; যা সংস্কার ও জনগণের সেবার মাধ্যমে সমাধান করতে হবে। এসময় তিনি অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্যও সুস্থতার দোয়া করেন।

মাহফিলের সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মিয়াজ মেহরাব তালুকদার। এতে উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহবায়ক ড. আতিক মোজাহিদ এমপি, নেত্রী তানহা শান্তা, ডা. জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম, ইকরাম এলাহী খান প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!