× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:৫৭ এএম

সাংবাদিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান জামায়াত সেক্রেটারির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:৫৭ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ মার্চ) সকালে  নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।

পোস্টে মিয়া গোলাম পরওয়ার লিখেন, পবিত্র ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিক ও কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস বকেয়া থাকার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।

তিনি লিখেন, ঈদ আনন্দ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব। কিন্তু এই সময়েও যারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাদের কষ্ট আমরা বুঝি। যারা প্রতিদিন সত্য তুলে ধরেন, মানুষের কথা বলেন- তাদের এই অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল লিখেন, আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি- অবিলম্বে সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করুন। সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সম্মিলিত নৈতিক অঙ্গীকার। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।

রূপালী বাংলাদেশ

Link copied!